জাতীয় সঙ্গীত
রবিবার | ১৮-১০-২০২৬ |
আখরজানী উচ্চ বিদ্যালয়

গ্রাম : আখরজানী ,ডাকঘর : হোগলাডাঙ্গী, উপজেলা : কালুখালী,জেলা : রাজবাড়ী।

স্থাপিতঃ ১৯৭৪ খ্রিঃ
EIIN: 113343 | MPO Code: 3303181302
School Code: V2010100261

প্রশাসনিক

সদস্য
এস এম চাঁদ আলী

শিক্ষানুরাগী

শিক্ষা প্রকৃত মানুষ সৃষ্টি করে। প্রকৃত মানুষ তৈরির জন্য চাই আধুনিক, বিজ্ঞানমুখী বিদ্যায়তন। বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। সারা বিশ্বেই তথ্য-প্রযুক্তি আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এ প্রেক্ষাপট বিবেচনায় এনে বাংলাদেশ সরকারও এ দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অভিন্ন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার ব্যাপারে কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকারের সিদ্ধান্তের সাথে আখরজানী উচ্চ বিদ্যালয়  একমত। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। আখরজানী উচ্চ বিদ্যালয়  একটি সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে এখানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আখরজানী উচ্চ বিদ্যালয়  বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষার আধুনিক ও যুগোপযোগী সকল পদক্ষেপকে স্বাগত জানায় এবং তা কার্যকর করতে বদ্ধ পরিকর। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

সভাপতির বাণী
আবুল হাসান

সভাপতি

যুগের চাহিদাকে সামনে রেখে শিক্ষা-সংস্কৃতি আর ঐতিহ্যের ঐশ্বর্যে সমৃদ্ধ পথিকৃত আখরজানী উচ্চ বিদ্যালয়  আরও সমৃদ্ধ এক মনোরম পরিবেশে যাত্রা শুরু করছে  ।  বাস্তবায়ন ও উন্নত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে যুগোপযোগী, প্রযুক্তি নির্ভর , বিজ্ঞানসম্মত ও মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে আগামীদিনের দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার জন্য আখরজানী উচ্চ বিদ্যালয় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

tttttt
ttttt

ttttttt

প্রধান শিক্ষকের বাণী
মোঃ মোখলেছুর রহমান

প্রধান শিক্ষক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রনালয়,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অধিভুক্ত আখরজানী উচ্চ বিদ্যালয় রাজবাড়ী জেলা কালুখালী উপজেলা মৃগী ইউনিয়নের প্রাণকেন্দ্র অবস্থিত । বিদ্যালয়টি 1 জানুয়ারি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। আমি মোহাম্মদ মোখলেছুর রহমানঅত্র বিদ্যালয়ে বিগত ০১-০১-১৯৯৩ তারিখে প্রধান শিক্ষক পদে যোগদানের পর থেকে গুণগত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শিক্ষা উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ,সাংস্কৃতিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন পদেক্ষেপ গ্রহণ করেছি। যা ইতোমধ্যে বিভিন্ন অর্জনের মাধ্যমে ভূয়িসী প্রশংসা লাভ করেছে। অএ বিদ্যালয়টি ২০২২ সালে উপজেলার শেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যদা লাভ করে। তাছাড়া ‍উপজেলা ,জেলা ও জাতীয় পর্যায়ে বিজ্ঞান ,খেলাধুলা ও সাংস্কতিক প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর বহন করে আসছে। বিদ্যালয়টি অচিরেই ডিজিটাল বিদ্যালয়ে রুপান্তরিত হওয়ার প্রয়াস ব্যক্ত করছি। ম্যানেজিং কমিটির সম্মানীয় সভাপতি জনাব আবুল হাসান সাহেবের নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন অব্যাহত রয়েছে। বিদ্যালয়টির নিজস্ব ওয়েব সাইট https://akharjanihs.bd.education চালু করতে যারা সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের অনলাইন সেবা গ্রহণের জন্য ওয়েব সাইট ঘুরে দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আমি এ বিদ্যলয়ের উত্তরোত্তর সাফল্য ধরে রাখার জন্য শিক্ষক ,কর্মচারী, অভিভাবক ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

                   মোহাম্মদ মোখলেছুর রহমান

      প্রধান শিক্ষক

       আখরজানী উচ্চ বিদ্যালয়

          বি এস-সি (গনিত), বি, এড (১ম শ্রেনী) এম, এ

 

ছবি নাম পদবী
আবুল হাসান সভাপতি
নাই প্রতিষ্ঠাতা সদস্য
মোঃ আব্দুর রশিদ খান দাতা সদস্য
মোহোম্মাদ মোখলেছুর রহমান সদস্য সচিব
আপূর্ব কুমার বিশ্বাস অভিভাবক সদস্য-১
বাবুল হোসেন অভিভাবক সদস্য-২
ছালাউদ্দিন অভিভাবক সদস্য-৩
মোঃ বাবু আলী অভিভাবক সদস্য-৪
মোঃ সোহরাব হোসেন সাধারণ শিক্ষক প্রতিনিধি-১
মোঃ আক্তার হোসেন সাধারণ শিক্ষক প্রতিনিধি-২
নূরুন্নাহার পারভীন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি
সেলিনা পারভীন সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি
এস,এম চাঁদ আলী বিদ্যোৎসাহী সদস্য
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ নবায়ন ও স্বীকৃতির মেয়াদ অনুমতি ও স্বীকৃতিপত্র আপলোড
0222 12-12-2012 01-01-2022 - 12-03-2123
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ অনুমতিপত্র আপলোড
0222 11-11-2012 0222 11-03-2001 0222 01-01-2012
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ এমপিও নম্বর অনুমোদিত তালিকা আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।
নথি/স্মারক নম্বর অনুমোদনের তারিখ জাতীয়করণ নম্বর অনুমতিপত্র আপলোড
কোন তথ্য সংযুক্ত হয়নি।